শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:২২ পিএম, ২০২৬-০৬-০১
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মজীবী মানুষ বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন। সরকারি অফিস-আদালত, ব্যাংক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাওয়ায় সোমবার (১ জুন) সকাল থেকেই চট্টগ্রাম রেলস্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন পরিবহন কেন্দ্রে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।
গত দুই দিন ধরেই ফিরতি যাত্রা শুরু হলেও ছুটি শেষ হওয়ায় সোমবার নগরে ফেরা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।
দূরপাল্লার বাস ও ট্রেনে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামগ্রিকভাবে যাত্রাপথে তেমন কোনো ভোগান্তি হয়নি।
তবে জামালপুর থেকে আসা একটি ট্রেন নির্ধারিত সময় সকাল ৭টার পরিবর্তে প্রায় তিন ঘণ্টা বিলম্বে সকাল ১০টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। এ ছাড়া অন্যান্য ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি ট্রেনের বিলম্ব ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে অধিকাংশ যাত্রী স্বস্তির সঙ্গে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন।
এদিকে, ছুটি শেষে সরকারি ও বেসরকারি অফিস খুললেও প্রথম কার্যদিবসে কর্মচাঞ্চল্য তুলনামূলক কম দেখা গেছে। অনেক কর্মকর্তা-কর্মচারীকে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং অনানুষ্ঠানিক আলাপচারিতায় সময় কাটাতে দেখা যায়।
সোনালী ব্যাংকের লালদীঘি করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার চন্দন চক্রবর্তী জানান, সরকারি ছুটি শেষে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন।
তবে সকাল পর্যন্ত গ্রাহক উপস্থিতি ও লেনদেন তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে গতি ফিরে আসবে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সরকার গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছিল। ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited