শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৬ পিএম, ২০২৬-০২-১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপস্থিতি দেখা গেছে। সকাল গড়ানোর আগেই কেন্দ্রের সামনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ভোট দিতে আগ্রহীদের ভিড়ে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ কেন্দ্রের সামনে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রের সামনে এসে জড়ো হতে থাকেন। কেউ একা, কেউ পরিবার নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল সাড়ে সাতটার দিকে ভোটারদের লাইন মূল সড়ক পর্যন্ত পৌঁছে যায়। তবে তখন পর্যন্ত কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট দিতে দেখা যায়নি। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রের প্রবেশপথে অবস্থান করতে দেখা গেছে। তারা লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কেন্দ্রের বাইরে কথা হয় সাইদুল ইসলাম নামে এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, “সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম। ভাবলাম ভোট দিয়েই বাসায় যাই। তাই আগে চলে এসেছি।” আরও কয়েকজন ভোটার জানান, ভিড় এড়াতে তারা ইচ্ছাকৃতভাবে সকালে এসেছেন। তাদের ভাষ্য, পরে ভিড় বাড়তে পারে—এই আশঙ্কায় তারা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন। কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মোবাইল টিমকেও টহল দিতে দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা কয়েক লাখ। এ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited