শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২৪-০৬-২৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এপর্যন্ত ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান।
সরকারি দলের অপর সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক বছরে অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা।
তিনি জানান, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু হতে টোল আদায় করা হয়। সেতু তিনটি হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু এবং পদ্মা সেতু।
ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ জুলাই ২০২৩ হতে ১৯ জুন ২০২৪ পর্যন্ত এই সেতুসমূহ থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো- পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited