শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১১ পিএম, ২০২৩-০৮-১৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী-সমর্থকরা। তাদের দাবি, ঢাকায় জানাজা না করিয়ে তার লাশ পিরোজপুর বা অন্যত্র নিতে দেয়া হবে না। এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাইদী অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরমাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ। পরে রাস্তা পরিষ্কার হলে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বেরিয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited