শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:২৮ পিএম, ২০২৫-১০-১৮
এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে এখন আর সেভাবে পর্দায় দেখা যায় না। তবে সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্ধু হয়ে উঠেন তিনি।
বিরহের ট্যাগলাইন দিয়ে তার ছবি নিয়ে তৈরি হয় মিমস এবং মানুষ মেতে ওঠে হাস্যরসে।
এদিকে ভালো চরিত্রে ডাক পেলে আবারও অভিনয়ে ফিরতে চান বাপ্পারাজ। এবার এক মন্তব্যে তিনি চলচ্চিত্রের দুরবস্থার কথা বলেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) শিশু-কিশোরদের জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরির টমের এক ছবি পোস্ট করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাপ্পারাজ। সেখানে অভিনেতা লেখেন, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ও নেই বলেই এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই, চলচ্চিত্রের আজ দুরবস্থা।
যোগ করে তিনি লেখেন, এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল, ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।
এর আগে নিজের ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছেন। সেই পোস্ট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে। গত রোববার (১২ অক্টোবর) নিজের একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে দেখা যায় কালো চশমা পরা, গম্ভীর মুখে দূরে তাকিয়ে থাকতে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন মাত্র এক শব্দ, ‘বিদায়’।
১৯৮৬ সালে চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়করাজ রাজ্জাকপুত্র বাপ্পারাজের। প্রথম সিনেমায় অভিনয় করেই কুড়ান প্রশংসা। অভিনয় করেছেন একশরও বেশি সিনেমায়। বিশেষ করে ৯০-এর দশকে রোমান্টিক ও ট্র্যাজিক নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
সবশেষ ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজের অভিনয় করেছেন বাপ্পারাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে এর ট্রেলার প্রকাশ হয়। যেখানে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ (ওসি) সায়েম জব্বার চরিত্রে। মোস্তফা খান শিহান নির্মিত সিরিজে তার লুক দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
বিনোদন ডেস্ক : : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়ে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited