বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নবীনগরে স্বাস্থ্যকর্মীদের লাগাতার কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ০৬:৫১ পিএম, ২০২০-১২-০৭

নবীনগরে স্বাস্থ্যকর্মীদের লাগাতার কর্মবিরতি

 


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নবীনগর উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে স্বাস্থ্য পরিদর্শক সহকারি, স্বাস্থ্য পরিদর্শক সমন্বয়ে নিয়োগবিধি সমন্বয়সহ বেতন আপগ্রেডশন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে লাগাতার কর্মবিরতি পালন করে আসছে। ফলে শিশুদের টিকাদান কর্মসূচির ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অবস্থান কর্মবিরতির ১২তম দিন অতিবাহিত হচ্ছে। নেতৃবৃন্দরা প্রতিদিনই হাসপাতাল সম্মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে।

টানা ১২ দিন ধরে কর্মবিরতি পালন করছেন নবীনগরের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ্ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের পাশাপাশি ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স এবং ১১, ১২ ও ১৩ গ্রেডের দাবিতে এই কর্মসূচি চলছে। তারা  দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 এতে সভাপতিত্ব করেন রকিব উদ্দিন খান। বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম,আমিনুল হক, হুমায়ুন কবির, মোসলেমা বেগম,ইলিয়াস জাবেদ, ফারজানা সুমি. লোকমান হোসেন, শরিফা বেগম, আইনুদ্দিন,মেরাজুল হক খান, মাহবুবুর রহমান জুয়েল ,শারমিন সুলতানা, জুনায়েদ আহম্মেদ প্রমূখ।

বক্তারা বলেন, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স, বেতন আপগ্রেডেশন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের প্রাণের দাবি। টেকনিক্যাল কাজ করেও টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছেন না স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীরা।

১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

এ ব্যাপারে নবীনগর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ হাবিবুর রহমান বলেন,টিকাদান কর্মসূচী যাতে ব্যাহত না হয় সেজন্য সদর এ হাসপতালে টিকাদানের ব্যবস্থা করা করা হয়েছে।

 

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর