শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২৫-০৯-২৪
নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে কারখানার কর্তৃপক্ষ ১৫ অক্টোবর চলতি বছরের আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানো হয়েছে। শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ত্রিপক্ষীয় সভার মাধ্যমে এ সমঝোতা চুক্তি সই হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মালিক ও শ্রমিকপক্ষের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবর আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবেন।
তাছাড়া প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য সার্ভিস বেনিফিট বাবদ ৩০ দিনের মূল মজুরি, মাতৃত্বকালীন ছুটির টাকা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিশোধ করবেন। শ্রমিকদের এসব যাবতীয় আইনানুগ পাওনাদি আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। কোনো শ্রমিককে ইন্টারনেট/ডাটাবেজে বেনিফিট করা যাবে না।
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় নাসা গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের (যুগ্ম-সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপর্যুক্ত সমঝোতা চুক্তি সই হয়। সমঝোতা স্মারকে শ্রমিক প্রতিনিধি, কারখানা প্রতিনিধি, সরকার পক্ষ ও বিজিএমইএ’র প্রতিনিধি সই করেন।
এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিজিএমইএর সহ-সভাপতি, নাসা গ্রুপের প্রতিনিধি এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited