বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুমিটোমো থার্ড টার্মিনালের অপারেশনস-মেইটেনেন্স কাজ করতে আগ্রহী জাপান

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২০ পিএম, ২০২৫-১১-১২

সুমিটোমো থার্ড টার্মিনালের অপারেশনস-মেইটেনেন্স কাজ করতে আগ্রহী জাপান

জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অপারেশনস ও মেইটেনেন্স কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। 
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নিজ দপ্তরে জাপানের রাষ্ট্রদূতের অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অপারেশনস ও মেইটেনেন্স কাজ করতে আগ্রহী। দ্রুততম সময়ে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসতে আগ্রহী।
তিনি বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। ইপিএ চুক্তি স্বাক্ষর, বৃহৎ অবকাঠামো প্রকল্পে জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তা, মানবসম্পদ উন্নয়নে সহযোগিতাই দুই দেশের মধ্যে গতিশীল অংশীদারত্বের নিদর্শন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার আখ্যায়িত করে বলেন, ইপিএর সফল আলোচনা এবং বিমানবন্দর অবকাঠামোখাতে জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) এর আগ্রহ আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল ও মজবুত করবে।
জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) নেগোসিয়েশন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাণিজ্য উপদেষ্টা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
তিনি বলেন, ইপিএ চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স কারাসাওয়া শিনজু এবং জাপানের সুমিটোমো কর্পোরেশনের বাংলাদেশ কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনরি ইয়ামানাকা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর