শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৩৮ পিএম, ২০২৫-১২-২০
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তঘেঁষা জগতবেড় ইউনিয়নের নাজির গোমানী ও গুরুপাড়া এলাকায় দিয়ে ভারত থেকে একটি চিতাবাঘ বাংলাদেশে প্রবেশের খবরে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (রাত) সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের ভেতর থেকে একটি বড় আকারের চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিতাবাঘটি সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। রাতের আঁধারে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ স্পষ্ট দেখা গেছে। স্থানীয় বাসিন্দার অনেকে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান এবং কেউ কেউ মোবাইল ফোনে সেই পায়ের ছাপের ছবি ও ভিডিও ধারণ করেন। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ সরাসরি চিতাবাঘটিকে চোখে দেখেননি।
জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি চিতাবাঘ প্রবেশের খবর পান।
তিনি আরোও জানান,“প্রায় দুই বছর আগে এই ইউনিয়নে দুটি চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। সে সময় আতঙ্কিত গ্রামবাসীর হাতে একটি চিতাবাঘ নিহত হয়। ওই ঘটনায় চিতাবাঘের আক্রমণে অন্তত চারজন গ্রামবাসী আহত হয়েছিল।”
সেই ঘটনার অভিজ্ঞতার কারণে এবার এলাকাবাসী আরও বেশি আতঙ্কিত ও সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
নাজিরগোমানী গ্রামের বাসিন্দা সিরাজুল হক বলেন, চিতাবাঘ প্রবেশের খবরে সীমান্তবর্তী গ্রামগুলোতে রাতভর আতঙ্ক বিরাজ করছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। অনেকে তাদের গরু, ছাগল ও হাঁস-মুরগি নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার নুর ইসলাম জানান, সীমান্ত এলাকায় চিতাবাঘ প্রবেশের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি সীমান্তবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে আহ্বান জানিয়ে বলেন,
“প্রয়োজন ছাড়া রাতের বেলায় কেউ যেন ঘর থেকে বাইরে না বের হন।”
তিনি আরও জানান, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আওতাধীন ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের বালাঘাট সীমান্ত এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে চিতাবাঘটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited