বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রচন্ড শীতে পর্যটক শুণ্য সিলেট

সংবাদদাতা, সিলেট :    |    ০৩:৪৪ পিএম, ২০২৪-০১-২৩

প্রচন্ড শীতে পর্যটক শুণ্য সিলেট

চলতি বছরের গত টানা কয়েক দিনের প্রচন্ড শীতে পর্যটক শুণ্য  হয়ে পড়েছে সিলেট। প্রতি বছর শীত মৌসুমে সিলেটে পর্যটকদের ঢল থাকলেও এ বছর ব্যতিক্রম। শীতের এই সময়ে এসে অনেকেটা কমে গেছে দর্শনার্থীর চাপ। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, সাদাপাথর, শ্রীমঙ্গলসহ সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থান গুলো মূলত পানি নির্ভর। ফলে এরা বর্ষায় রূপের ঢালি মেলে ধরলেও শীতে তা ধারণ করে ভিন্নরূপ।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন বছরের শুরু থেকেই পর্যটক কমতে শুরু করেছে। প্রচন্ড শীতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন ঘরের বাইওে বের হচ্ছেন না। গত এক সপ্তাহের টানা হিমেল হাওয়া ও কনকনে শীতের কারণে পর্যটন কেন্দ্রে কমেছে পর্যটকের উপস্থিতি। খাবার  দোকান, রেস্টুরেন্ট ও দোকানপাটে নেই ক্রেতার চাপ। গত প্রায় তিন মাস থেকেই পর্যটন নির্ভর ব্যবসায় এই ভাটার টান বলে জানান তারা।
জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথওে দেখা যায় অনেকটা শুনসান পরিবেশ। নেই দর্শনার্থীর চাপ। দশ নম্বর ঘাটে  যে দোকান গুলোতে ভিড় লেগে থাকতো সেগুলো খাঁ খাঁ করছে। হোটেল রেস্টুরেন্টে নেই লোকজন।
এ ব্যাপারে সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নওশাদ আল মুক্তাদির  জানান নির্বাচনের সময় থেকেই সিলেটে হোটেল ব্যবসায় গতি খুব নাজুক। দর্শনার্থীদের আগমন কম ঘটছে। নির্বাচনের পর শীতের তীব্রতা সব মিলিয়ে এখন গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ লোকজন হোটেলে  মোটেলে উঠছেন। এমনিতে এই সময় ৬০ থেকে ৮০ শতাংশের মতো বুকিং হয়ে থাকে। ছুঁটির দিন গুলো যা আরেকটু বেড়ে যায়। তবে এবার তা হচ্ছে না।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর