শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:০০ পিএম, ২০২৫-০৬-২১
আগের ম্যাচে অকল্যান্ডকে ১০ গোল দিয়েছিল বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একটু প্রতিরোধের মুখে পড়লো তারা। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে হারাতে ঘাম ছুটেছে জার্মান চ্যাম্পিয়নদের। শেষ দিকের গোলে ২-১ এ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন।
সি গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মিউনিখ ক্লাব। আরেক ম্যাচে অকল্যান্ডকে ৬ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের হাতছানি পাচ্ছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়া। বেনফিকা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হ্যারি কেইনের ১৮ মিনিটের গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধ শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল।
বিরতির পর ফিরে ৬৬ মিনিটে মিগুয়েল মেরেন্তিয়েল বোকাকে সমতায় ফেরান।
৮৪ মিনিটে মাইকেল ওলিসের গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়েছে।
দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আক্রমণ পাল্টা আক্রমণে সমানতালে দুই দলই লক্ষ্যে শট রেখেছে। বায়ার্নের চার শটের বিপরীতে বোকার ছিল তিনটি।
হারলেও আর্জেন্টাইন ক্লাবের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। এক পয়েন্ট নিয়ে তারা তিনে। শেষ ম্যাচে তারা বায়ার্নের কাছে বেনফিকার বড় হারের কামনা করবে এবং অকল্যান্ডের বিপক্ষেও জিততে হবে বড় স্কোরে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited