শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৪ পিএম, ২০২৬-০২-০২
ঢাকা-১১ আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে, তবে এই অপচেষ্টা জনগণের রায় বদলাতে পারবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। এনসিপি আহ্বায়ক জানান, রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। নাহিদ বলেন, গণজোয়ারে ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে একটি মাফিয়া গোষ্ঠী। তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তিনি বলেন, যারা ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে তাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে রয়েছে। ঢাকা-১১ আসনের এই প্রার্থী লেখেন, এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে মাঠে তার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিপক্ষ সেই বাস্তবতাই মেনে নিতে পারছে না। ভয় থেকেই তারা সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায়েই চূড়ান্তভাবে প্রমাণ হবে কার পক্ষে এই আসনের মানুষ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited