শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:২৪ পিএম, ২০২৬-০৬-২৩
মো. ইমরুল কায়েস:
চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরী। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় সমিতির বিগত বছরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
চট্টগ্রাম সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভায় উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দীন এবং ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করেন সাবেক অর্থ সম্পাদক সৈয়দ আলম। আলোচনাপূর্বক প্রস্তাবগুলো সদস্যবৃন্দের সম্মতিতে অনুমোদিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী, ড. মো. আব্দুল করিম, জয়নুল আবেদীন জামাল, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, ট্রাস্টি সেক্রেটারি আবু মো. মহিউদ্দিন কাদেরী এবং অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দীন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited