শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৬ পিএম, ২০২৫-১০-২৫
থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা ছিলেন রানি সিরিকিত। তিনি ২০১৯ সাল থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরিকিত।
তার মৃত্যুতে সমগ্র থাইল্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে। রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য ঘোষণা করা হয়েছে এক বছরের জাতীয় শোক।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রানি মা সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিলও করেছেন। শনিবার (২৫ অক্টোবর) তার সরকারি মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০১২ সালে স্ট্রোকের পর থেকেই জনসমক্ষে খুব কমই দেখা যেত রানি সিরিকিতকে। তার স্বামী রাজা ভূমিবল আদুল্যাদেজ ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। ১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেছেন তিনি।
দেশটির জনগণ বলছে, দাতব্য কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও মাতৃত্বের প্রতীকী রূপ হিসেবে থাই জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন রানি মা সিরিকিত। তার প্রয়াণে পুরো দেশজুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শোক পালন করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited