শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২৫-১০-০৮
ভারতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) অন্ধ্র প্রদেশের ড. বি. আর. আম্বেদকর কোনসীমা জেলার ভি. সাভারাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, লক্ষ্মী গণপতি ফায়ার ওয়ার্কস নামে ওই কারখানায় আতশবাজি তৈরির সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের দেহ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৯
হিমাচল প্রদেশে ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৫
ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ছয় রোগীর মৃত্যু
জেলার পুলিশ সুপার রাহুল মীনা ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, তারা কারখানার শ্রমিক ছিলেন।
তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাটি সম্ভবত কারখানায় আতশবাজি তৈরির সময় অসাবধানতার কারণে ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি লাইসেন্সপ্রাপ্ত কারখানা ছিল।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited