বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রয়াত নায়ক সালমান শাহ হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে যশোরে প্রতিবাদের মিছিল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৩৩ পিএম, ২০২৫-১০-২৯

প্রয়াত নায়ক সালমান শাহ হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে যশোরে প্রতিবাদের মিছিল

যশোর ব্যুরো :
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোর শহরে প্রতিবাদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের দড়াটানা অদূরে গাড়িখানা রোডে অমর প্রয়াত নায়ক সালমান ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাত সাড়ে ৯টার দিকে সালমান ভক্তরা হাতে নেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা। মুহূর্তেই শুরু হয় স্লোগান আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। গাড়িখানা থেকে শুরু হওয়া দুই শতাধিক ভক্তের মিছিল মনিহারের দিকে অগ্রসর হয়। পথে পথচারীরাও যুক্ত হন সেই স্লোগানে সালমান খুনিদের ফাঁসি চাই।  সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে আসা যশোরের কাঠেরপুল যুবসংঘ এ আয়োজনের নেতৃত্ব দেয়।  সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমান ভক্তরা। রাত ১০টার দিকে মিছিলটি মনিহার সিনেমা হলের সামনে পৌঁছে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সালমান শাহকে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া তার স্বাগত বক্তব্যে বলেন, ২৯ বছর পর উঠে এসেছে সালমান আত্মহত্যা করেননি। এটি ছিল একটি নির্মম হত্যাকা-। আমরা নতুন আশার আলো দেখছি, কিন্তু এখনো কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যদি আবারও এই মামলাকে নাটকে পরিণত করার চেষ্টা হয়, তবে যশোর থেকেই শুরু হবে  প্রতিবাদের ঝড়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম, আর খান মিলন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ ।
সমাবেশে বক্তারা সালমান শাহকে নিয়ে অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এ মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি এক শপথ। প্রয়াত নায়ক সালমান শাহের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশ শেষে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে খিচুড়ি উৎসবের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর