শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২৩ পিএম, ২০২০-১১-১৫
নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণ মাগুরা- বগুড়ার নির্বাচনের কথা এখনো ভুলে যায়নি।
রোববার (১৫ নভেম্বর) নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওবায়দুল কাদের এ প্রতিনিধি সম্মেলনে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। এটা তাদের তামাশা ছাড়া আর কিছু না৷ আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করে তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে। ঘোলা পানিতে মাছ শিকারের কুমতলব আবারও শুরু করেছে বিএনপি। এ কুমতলব থেকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন, এরাই বিপদে পাশে থাকবে। আর সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী না। সব কলহ থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছে অপরাধীদের দলে কোনো ভাবেই স্থান হবে না। শেখ হাসিনা দেশে ফিরে এসে কলহ-কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে এক সুতায় ঐক্যবদ্ধ করেছেন। তাই তো আওয়ামী লীগ আজ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। করোনাকালেও অর্থনৈতিক চাকা সচল রয়েছে তার বিজ্ঞ নেতৃত্বে।
ওবায়দুল কাদের ঘরের কথা চায়ের দোকানে বসে একে অন্যের বিরুদ্ধে গিবত না করারও আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে যথাযথ মর্যাদা দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিজয় দিবসে বিজয়ের নায়কের নাম নিষিদ্ধ, স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়কের নাম মুখে নেওয়া নিষিদ্ধ ছিল। এর চেয়েও কষ্টের আর কি হতে পারে, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে তার যথাযথ মর্যাদার আসনে স্থান দিয়েছেন।
নাটোরও এর আশপাশের জেলার সড়ক অবকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে কোনো সরকার এর সিকিভাগও করেনি।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান এবং সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited