বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:৪৮ পিএম, ২০২৬-০২-০২

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সিআইডির ওসি পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চাপ দিচ্ছে বলে জানা গেছে।
সূত্র জানায়, ‘মাসুদ’ নামের এক ব্যক্তি নিজেকে মালিবাগে কর্মরত সিআইডির ওসি পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। গত ২ তারিখ দুপুরে ০১৮৩৪-৫৮১২৯৫ নম্বর থেকে ফোন করে তিনি একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তদন্তের অজুহাতে বিকাশে ৫০ হাজার টাকা পাঠানোর দাবি জানান।
আরও জানা যায়, ওই কর্মকর্তার দপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তা প্রথমে তাকে জানান যে, সিআইডির ওসি মাসুদ জরুরি ভিত্তিতে ফোন করতে বলেছেন। পরবর্তীতে ফোন করলে অভিযুক্ত ব্যক্তি নানা ধরনের ভয়ভীতি ও হয়রানিমূলক কথা বলে দ্রুত বিকাশে টাকা পাঠাতে চাপ দেন। একপর্যায়ে বারবার ফোন করে অর্থ আদায়ের চেষ্টা চালান।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই কর্মকর্তা বিষয়টি যাচাই-বাছাই করেন এবং নিশ্চিত হন যে, এটি একটি প্রতারণার চেষ্টা। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই ফোন করা হয়েছে বলে তিনি ধারণা করেন।
এ বিষয়ে সিআইডির হটলাইনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, উল্লিখিত নম্বরটি বন্ধ রয়েছে এবং ‘ওসি মাসুদ’ নামে তাদের জানামতে কোনো কর্মকর্তা সিআইডিতে কর্মরত নেই।
ঘটনাটি সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল এ ধরনের প্রতারণা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর