শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২৪-০৭-২৮
কুড়িগ্রাম জেলা একটি কৃষি নিভরশীল। এজেলার শতকরা প্রায় ৯০ ভাগ মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে জেলার ৯ টি উপজেলার ৭২ টি ইউনিয়নের প্রায় কৃষক আমন ধানের চারা রোপণে ব্যস্ততম সময় কাটাচ্ছেন।
কৃষকরা দিনভর গরুদিয়ে জমি হাল চাষ কেউবা ট্রাক্টর দিয়ে হালচাষ করে চারা রোপণের জন্য প্রস্তুত করছেন।অধিকাংশ উঁচু শ্রেণীর জমিতে আমন জাতের চারা রোপণ প্রায় শেষের দিকে।তুলনামূলক নিঁচু জমিতে হালচাষ দিয়ে প্রস্তুত করলেও বন্যার শঙ্কায় এখনে ধানের চারা রোপণ করতেছেন না।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ফুল্লালী জানান আমার জমি প্রস্তুত করে গুটি স্বর্ণাজাতের ধানের চারা রোপণ করছি।
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বাসিন্দা হক্কানি মাওলানা জানান আমি এবছর আগাম আমন ধানের চারা রোপণ করছি ইনশাআল্লাহ ভালো ফলন পাবো।
অন্যদিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান আমি আগাম আমান জাতের ধানের চারা রোপণ করছি,যাতে ধান কর্তন করে আলু চাষ করতে পারি।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান এবছর জেলায় ১ লাখ ২০ হাজার ৫ শত ১০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা রোপণের লক্ষ্য মাএা নিধারণ করা হয়।
এ পর্যন্ত লক্ষ্য মাএার শতকরা ২০ ভাগ অর্জন হয়েছে,তবে লক্ষ্যমাএার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চারা রোপণ হবে বলে মন্তব্য করেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited