বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে বিদ্যুতের মিটার চুরি, বিকাশে টাকা পাঠালেই মিটার ফেরত

এনামুল হক, সিরাজগঞ্জ :    |    ০৬:০৭ পিএম, ২০২২-০১-০৪

সিরাজগঞ্জে বিদ্যুতের মিটার চুরি, বিকাশে টাকা পাঠালেই মিটার ফেরত

 

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে বিদ্যুতের মিটার চুরি। সম্প্রতি জেলার বেশ কয়েকটি উপজেলায় বেড়েই চলেছে মিটার চুরি। এসময় চোরচক্র রেখে যাচ্ছে একটি বিকাশ করা নাম্বার। বিকাশে টাকা পাঠালে ফেরত দিচ্ছে মিটার। সম্প্রতি সদর উপজেলার বহুলী, কামারখন্দ উপজেলা, উল্লাহপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, রায়গঞ্জ উপজেলাসহ অনেক উপজেলাতে মিটার চুরির ধুম পড়েছে। এরই ধারাবাহিকতায় কামারখন্দ উপজেলায় শনিবার রাতে চুরি হয়েছে ১৭টি মিটার। এর বেশীর ভাগই বানিজ্যিক মিটার। বানিজ্যক মিটার চুরির কারণে বিপাকে পড়েছে এলাকা চাউল কল মালিকরা।  ফলে চাল কলগুলোর মিটার চুরি হওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে ধান সিদ্ধ করা থেকে শুরু করে চাল তৈরীর সকল প্রক্রিয়া বন্ধ রয়েছে। কামারখন্দের চালকল মালিক সাগর আলী বলেন, গত শনিবার রাতে মিটার চুরি হয়েছে। মিটার চুরি করে নেয়ার পর চোর চক্র মিটার ফ্রেমে টোকেনে একটি বিকাশ নম্বর রেখে যায়। সেই নম্বরে চুরি যাওয়ার পরদিন সকালে যোগাযোগ করা হলে চক্রের এক সদস্য জানান তারা এখন ঘুমাচ্ছেন বিকেলে ফোন দিতে বলেন। বিকেলে ফোন করা হলে আমার তিনটি মিটারের জন্য মিটার প্রতি ৬ হাজার টাকা দাবি করেন। পরে প্রতিটি মিটারে ৩ হাজার করে ৯ হাজার টাকা দিলে চালকলের পাশের একটি বাড়ীর পাশে বালুর ভিতরে মিটারগুলো রাখা আছে বলে জানায় চোর চক্রের সদস্য। চালকলের ম্যানেজার মো. জিন্নাহ জানান, বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় সাধারণ মানুষের পক্ষে মিটার চুরি করা সম্ভব নয়। পল্লী বিদ্যুতের লাইনম্যানদের সাথে বাহিরের শ্রমিক যারা কাজ করেন তারা মিটার চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকায় ধান থেকে চাল তৈরী করার সকল প্রক্রিয়া বন্ধ রয়েছে। এতে চাল তৈরী করতে না পেরে বিপাকে পড়েছি।  কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মিটার চুরির বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও মিটার চোর চক্রের চারজন সদস্যকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার করার পর এই এলাকায় গত প্রায় দুই বছরে মিটার চুরির কোন ঘটনা ঘটেনি। সাম্প্রতিক মিটার চুরির অভিযোগ পেয়েছি। পূর্বের মত এবারও আধুনিক পদ্ধতি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে পারবো। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) অখীল কুমার সাহা জানান, কামারখন্দের ১৭টি মিটার চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিটার চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মিটার চুরি রোধে মাইকিং করাসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর