শিরোনাম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : | ০৫:২৩ পিএম, ২০২২-০৮-০২
মৌলভীবাজারের কমলগঞ্জে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর বাজার এলাকায় র্যাব-৯ এর সদস্যদের সহযোগিতায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না রাখায় মাধবপুর বাজরের মেসার্স আশরাফুল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, শরিফ ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা ও মুসলিম ভেরাইটিজ স্টোরকে ৫০০ টাকা জরিমানা আরোপ এবং তা আদায় করা হয়।
এছাড়া ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবপুর লেকে অবস্থিত প্রতিষ্ঠান ‘স্বপ্নলোক’-এ নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইসক্রিম বিক্রির সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, জরিমানার ২৫ ভাগ টাকা অভিযোগকারী পাবেন এবং আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited