বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৪ পিএম, ২০২৬-০২-১০

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে একটি দলকে রাখার বিষয়টি তুলেছেন কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। সরকারের তরফ থেকে বলা হয়েছে, দলটির পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে হওয়া বৈঠকে এ প্রসঙ্গ তুলেছেন কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। আসিফ নজরুল বলেন, নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক করা যেত কি না- বুঝতেই পারছেন ওনারা কি মিন করেছেন। অন্য আরেকটা দল থাকতে পারত কি না-তারা জানতে চেয়েছে। জবাবে আমি বলেছি, ওই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আসার জন্য কোনোরকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেভাবে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের সিনিয়র লিডার আছে; তাদের বিচার হচ্ছে। তিনি বলেন, তাদের প্রধান নেত্রীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। উনি বিদেশে বসে জুলাই গণঅভ্যুত্থানকারী যারা আছেন, আমাদের সরকারে যারা আছেন; তাদের হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে কর্মীদের মাধ্যমে। সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে বিভিন্ন ধরনের উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের দলের এবং সরকারে যে ভূমিকা এটা সম্পর্কে একজনকেও অনুশোচনা বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। আসিফ নজরুল বলেন, আপনি যখন ঐক্যমত্যের প্রক্রিয়া শুরু করতে চাইবেন অন্য পক্ষের ব্যবহারতো আপনাকে বিবেচনায় নিতে হবে। আমাদের কাছে কখনো মনে হয় নাই, তারা আমাদের সংস্কারের, নতুন রাষ্ট্র গড়ার, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষে আমাদের যে কর্মপ্রক্রিয়া চলছে- এটাতে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দুমাত্র ইচ্ছা আছে। বরং তারা যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল বাংলাদেশে সেটার কনটিনিউশান বাংলাদেশে বজায় রাখতে চায়, সেটার পক্ষে তারা কথা বলে। তাদের পক্ষে অন্তর্ভুক্তিমূলক কীভাবে সম্ভব? অন্তর্ভুক্তিমূলক করার মতো কোনো রকম ইঙ্গিত, কথাবার্তা, মাইন্ডসেট তাদের দলের কারও মধ্যে ছিল না। আসিফ নজরুল বলেন, আমি তাদেরকে বলেছি যে, আমাদের বিশেষ করে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়নি। আমি ওনাদের বলেছি, অনেক ক্ষেত্রে ওনাদের কাছে কারো কারো কথা শুনে মনে হতে পারে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু আমার অভিমত হচ্ছে, ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে সবসময় ঘটে। এটার কারণে নারী ভোটারের সংখ্যা কমবে বলে আমি মনে করি না। তি‌নি বলেন, নারী ভোটারের সংখ্যা কমতে পারে এরকম কিছু ঘটেনি। আমি বরং ওনাদের বলেছি আমি মনে করি, এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। আমি ওনাদের বলেছি যে, বিগত ফ্যাসিস্ট আমলে নারী সমাজের একটা বড় অংশ যারা হিজাব পরতো, যারা বোরখা পরতো, যারা নিকাব পরতো বরং তারা মার্জিনাল শিকার হতো। তারা বিভিন্ন ধরনের হয়রানী নিপীড়নের শিকার হতো বরং তাদের একটা বিপুল অংশ এখন আরো আগ্রহের সঙ্গে ভোট দিতে আসবে। আসিফ নজরুল ব‌লেন, সব মিলিয়ে আমি তাদের সঙ্গে একমত হয়েছি, বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে পাবলিক লাইফে নারীদের আরও বেশি অনেক আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। আমি বলেছি, আমি আশাবাদী। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এ ব্যাপারে সচেতন থাকবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর