শিরোনাম
শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি : | ০৩:৫১ পিএম, ২০২১-০৭-৩১
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম (বার) এর নির্দেশনায় বিপথগামী এক নারীকে পূর্ণবাসিত করলেন মানবিক ওসি সিরাজুল ইসলাম। শিবগঞ্জ উপজেলা ১টি থানা, ১টি পুলিশ ফাঁড়ি, ১টি ট্রাফিক পুলিশ ফাঁড়ি, ১২টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে গঠিত। জনসংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশকে হিমশিম খেতে হয়। কারণ পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ ছিল না এ থানায়। সীমিত সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো। পুলিশের যোগাযোগ ব্যবস্থার জন্য ছিল একটি মাত্র সরকারি পিকআপ ভ্যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিবগঞ্জ থানাকে আরো একটি গাড়ি প্রদান করে। একটি মাত্র গাড়ি সেই সময় মাঝে মধ্যেই বিকল হয়ে ভোগান্তি পোহাতে হতো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে গিয়ে। এর পর বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম (বার) শিবগঞ্জ থানা আয়তনের দিক থেকে বহত্তর হওয়ায় ৯৯৯ এ সেবা দেওয়ার জন্য একটি গাড়ী প্রদান করেন। এতেও সেবার মান তৃণমূল পর্যায়ে পৌছে দিতে বিলম্বিত হত। কারণ শিবগঞ্জ উপজেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার, প্রায় ১০ কিলোমিটার হইওয়ে রোড ও মোকামতলা টু জয়পুর হাট সড়কে প্রায় ৮ কিলোমিটার নিয়মিত টহল (ডিউটি) করতে হতো পুলিশ বাহিনীকে। এছাড়াও মহাস্থান টু পিরব ১৮ কিলোমিটার সড়কে রাত্রিকালীন টহল (ডিউটি) করে নিরাপত্তা দিয়ে আসতো শিবগঞ্জ উপজেলা বাসীকে। গাড়ী স্বল্পতার কারণে এত দ্বায়িত্ব পালন করতে গিয়ে শিবগঞ্জ থানা প্রশাসনকে নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়তে হতো ভাড়া করা সিএনজিতে রাত্রিকালীন টহল দায়িত্ব পালন করতে গিয়ে। এই সব কারণ গুলি অবগত হয়ে শিবগঞ্জের পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক একটি পিক আপ ভ্যান গাড়ি প্রদান করেন শিবগঞ্জ থানা প্রশাসনকে। এই গাড়ি পেয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসনের অনেক ভোগান্তি কমিয়ে গেছে। শিবগঞ্জ থানায় বর্তমান সরকারের সময়ে গাড়ীর সংখ্যা ৩টি। আইন শৃঙ্খলা রক্ষা করতে যানবাহন বিশেষ ভূমিকা রাখে। এই কারণে ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের মানবিকতার সেবা ও কঠোর হস্তে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যাপক ভূমিকা রাখায় এখন শিবগঞ্জ থানা আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইতি মধ্যে থানা অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখায় পুলিশের মাসিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কল্যাণ সভায় দুই বার বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্ব পুরস্কার সম্মাননা স্মারক পেয়েছেন। এর ধারাবাহিকতায় এ মাসে উপজেলার একটি এলাকার বিনোদন ও সামাজিক উন্নয়ন সংঘ কক্ষে (এলাকার ক্লাব ঘরে) অভিযান চালিয়ে এক বিপথগামী নারীকে উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে থেকে থানায় নিয়ে আসে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম বার কে অবগত করেন। তার সুপরার্ম ও নির্দেশনায় ওই বিপথগামী নারীকে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এর পাশাপাশি ওই নারীকে পুনবার্সনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান কে দায়িত্ব প্রদান করেন। বর্তমান সময়ে শিবগঞ্জ কোন বিড়ম্বনা ছাড়াই উপজেলা বাসীকে আইনের সহায়তা প্রদান করায় ও ওই নারীকে পূর্ণবাসনের সহায়তা করায় মানবিক পুলিশ হিসাবে জনপ্রিয়তা পেয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited