বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ক্ষমা চাইলেন বলিউড তারকা অক্ষয় কুমার

ক্ষমা চাইলেন বলিউড তারকা অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক :    |    ১২:১৭ পিএম, ২০২৩-০২-২৮

ক্ষমা চাইলেন বলিউড তারকা অক্ষয় কুমার

বিনোদন ডেস্কঃবলিউড তারকা অক্ষয় কুমারের ‘সেলফি’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে।  তিনি এখনো এ সিনেমার প্রচারে ব্যস্ত। বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ারের একাধিক উত্থান-পতনের গল্প শোনান বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এ নায়ক।প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবন অক্ষয় কুমারের। অভিনয়ের পাশাপাশি গত ৩০ বছরে একাধিক সংস্থার হয়ে বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। বছর কয়েক আগে এক পানমশলার বিজ্ঞাপনে দেখা যায় অক্ষয়কে।স্বাস্থ্যের জন্য সেই পানমশলা ক্ষতিকর। সেই বিজ্ঞাপনে কাজ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। ‘তামাকবিরোধী বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি পানমশলার বিজ্ঞাপনে কীভাবে কাজ করলেন তিনি?’ প্রশ্ন তোলেন নেটিজেনরা।অক্ষয় শুধু নিজে নন, বিজ্ঞাপনে কাজ করার জন্য সমালোচিত হন শাহরুখ খান ও অজয় দেবগনও। পরে অবশ্য পানমশলার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এর কিছুদিন পরে নিজের টুইটার থেকে একটি বিবৃতি প্রকাশ করেন অক্ষয় কুমার। ‘আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ক্ষমা চাইছি। গত কয়েক দিনে আপনাদের প্রতিক্রিয়ার আমার উপর প্রভাব ফেলেছে। আমি কখনো তামাক সেবনের পক্ষে নই, তার বিজ্ঞাপনও করিনি। পানমশলা সংস্থার সঙ্গে আমার কাজ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভাবতে বাধ্য করেছে। সংস্থার থেকে পাওয়া পারিশ্রমিক আমি ভালো কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওরা বিজ্ঞাপন প্রচার করবেন। তবে ভবিষ্যতে এ নিয়ে আমি সতর্ক থাকব।’

অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অক্ষয় এমনটাই লেখেন। কিন্তু তারপরেও সমালোচনা যেন থেমে নেই।

 

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর