বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৭ পিএম, ২০২৪-১২-২৬

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি টিভি চ্যানেল ’আল-কুদস টুডে এর  ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আউটলেটের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়। 

আউটলেট বিবৃতিতে বলেছে,  নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তাঁরা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফলে ৫ সাংবাদিক নিহত হন ।  নিহত সাংবাদিকরা হলেন, ফয়সাল আবু আল-কুমসান, আয়মান আল-জাদি, ইব্রাহিম আল-শেখ খলিল, ফাদি হাসসুনা এবং মোহাম্মদ আল-লাদা।  আউটলেটের বিবৃতিতে বলা হয়েছে, ’সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করার সময় তারা নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন নুসিরাত এলাকায় ইসলামিক জিহাদ সন্ত্রাসী সেলের একটি গাড়িতে ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে, হামলার আগে, সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নুসিরাতের হামলা দেখেছেন এমন ব্যক্তিদের মতে, ইসরায়েলি বিমান দ্বারা নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা সম্প্রচারের গাড়িতে আঘাত করে, এতে আগুন লাগে এবং ভিতরে থাকা ব্যক্তিরা নিহত হন।

ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট গত সপ্তাহে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর