বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বিশ্বব্যাংক

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৫৭ পিএম, ২০২৪-০৮-১৩

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বিশ্বব্যাংক

বাংলাদেশ এবং ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. আবদৌলায়ে সেক আজ বলেছেন, বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের প্রতি এর প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে এবং তারা প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি আজ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে তার ইআরডি অফিসে দেখা করার পর বলেন, "আমরা আমাদের বিশ্বব্যাংক গ্রুপের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিশ্বব্যাংক এবং বাংলাদেশের মধ্যে ১৯৭২ সাল থেকে ৪২ বিলিয়নের বেশি মার্কিন ডলারের প্রতিশ্রুতিসহ দীর্ঘস্থায়ী শক্তিশালী অংশীদারিত্ব অব্যাহত রাখতে কাজ করতে প্রস্তুত।”
সেক বলেন, তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার নিশ্চিত করতে বাংলাদেশের জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছেন। এর মধ্যে রয়েছে আর্থিক খাত, গুরুত্বপূর্ণ বাণিজ্য সংস্কার, ব্যবসায়িক পরিবেশ এবং তাই এর এজেন্ডা হচ্ছে-বেসরকারী-খাতের নেতৃত্বে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, অন্তর্ভুক্তির এজেন্ডা এবং জলবায়ু ঝুঁকির স্থিতিস্থাপকতার এজেন্ডা।  
 বাংলাদেশের ঋণ পরিশোধের ক্ষমতা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না জানতে চাইলে সেক বলেন, এটা কখনোই উদ্বেগের বিষয় ছিল না, গত ৫০ বছর ধরে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার। তিনি বলেন, আমি যেভাবে বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষমতায় কাজ করেছি তাতে বাংলাদেশের জন্য এটি কখনই উদ্বেগের বিষয় নয়। সুতরাং, আমি মনে করি, এই দেশের এটা নিয়ে গর্ব করা উচিৎ।
আর্থিক খাতের বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, যেহেতু এটি একটি জটিল  এজেন্ডা হয়েছে, তাই বিশ্বব্যাংক গ্রুপ অনেকগুলো নীতি-ভিত্তিক ঋণ এবং ব্যাংক কোম্পানি আইনের মতো এই এজেন্ডায় সমর্থন দিয়ে আসছে।
"কিন্তু, তবুও এনপিএল কীভাবে কমানো যায়-এর মতো অনেকগুলো সমস্যা রয়েছে এবং যাতে আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি সে বিষয়ে উৎসাহিত করা হয়েছে। 
সেক সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও গণহত্যা বিশ্বব্যাংক গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শোক প্রকাশ করেছেন। গণজাগরণের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়।
ড. সালেহউদ্দিন বলেন, বিশ্বব্যাংক গ্রুপ যা কিছু সমর্থন করতে প্রস্তুত রয়েছে তারা নিয়ম-কানুন মেনে বাংলাদেশের মানুষের জন্য করতে পারে এবং এটা সম্পর্কে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও সচল করতে সরকার চাইছে এর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিশেষ করে বিশ্বব্যাংক এবং আইএফসি’র কাছ থেকে সব ধরনের সমর্থন।
বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান বলেন, একটি শক্তিশালী অর্থনীতির একটি শক্তিশালী আর্থিক খাত প্রয়োজন। বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা হিসাবে আইএফসি বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত আছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর