বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১১ পিএম, ২০২২-০৮-২৪

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের

 

বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক। বুধবার (২৪ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াঙ টেম্বন (Mercy Miyang Tembon) এ প্রশংসা করেন।


প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এসময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বিশ্ব ব্যাংক প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের সার্বিক আর্তসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তৃণমূলের উন্নয়ন দেখে অবিভূত।


নারীর ক্ষমতায়নসহ তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মারসি টেম্বন। তিনি বলেন, বাংলাদেশের নারীর উন্নয়ন বিশ্বে একটি দৃষ্টান্ত।

এ প্রসঙ্গে (নারী উন্নয়ন) শেখ হাসিনা বলেন, কাজটি সহজ ছিল না। এজন্য তার সরকারকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে নারী উন্নয়নের ক্ষেত্রের ভীত রচনা করেছিলেন। তার দেখানো পথে বর্তমান সরকার পুরুষের পাশাপাশি নারীদের সম অধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নারীদের অগ্রগতির পথে বাধা দূর হওয়ায় দেশের খেলাধূলা ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে তাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এ সময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় মারসি টেম্বনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি প্রফেসর আখতার হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত করেন।

এ সময় তিনি আগামী ডিসেম্বর মাসে পর্তুগালে অনুষ্ঠেয় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রীকে। ওই অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস (Global Ambassador for Diabetes) উপাধিতে ভূষিত করা হবে।

সর্বসম্মতিক্রমে এই উপাধিতে ভূষিত করায় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে অন্যান্যের বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন।

 

 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর