শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৮:১৫ পিএম, ২০২০-০৯-২২
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর উত্তরার জহুরা মার্কেট নামক এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে এ ৩ সহযোগীকে আটক করে। এরা হলেন, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের অপহরণকারী আব্দুস সাত্তারের পুত্র আনারুল ইসলামের চাচাত ভাই আনিছুর রহমান, আরিফ হোসেন ও মশিউর রহমান বলে অপহৃতার পরিবারের পক্ষ থেকে জানান। এরআগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে উক্ত গ্রামের বিদেশ (ইরাক) প্রবাসী রফিকুল ইসলামের সাড়ে ১২ বছর বয়সী মেয়ে ৮ম শ্রেণীর ঐ ছাত্রীকে বাড়ির পাশে শোভাগঞ্জ বাজারের নিকট পাকা রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আনারুল ইসলাম (৩৫)। এসময় প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। এতে সুযোগ বুঝে রাস্তায় ওঁৎ পেতে থাকা আনারুল ইসলাম অন্যান্য সহযোগীদের সহায়তায় এ অপহরণের ঘটনা ঘটায়। পরদিন মেয়েকে উদ্ধারের জন্য মা আমেনা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। মর্মে থানার এসআই রায়হানুজ্জামান তদন্ত পূর্বক অপহৃতাকে উদ্ধারে অভিযান চালান। গত শনিবার বিকেলে মোবাইলফোনে কথা হলে আনারুল ইসলাম জানায়, আব্দুল কাদের নামে তার এক চাচার মাধ্যমে অপহৃতাকে ফেরৎ দিবে। একই কথা অপহৃতার পরিবারকেও জানালে আনারুলের এ কথায় প্রতীক্ষায় থাকেন অপহৃতার মা আমেনা বেগমসহ স্বজনরা। এরপর ২য় দফা সুযোগ পেয়ে ঐ স্কুল ছাত্রীকে নিয়ে ঢাকায় চলে যায়। অপহরণকারী আনোয়ারুল ঢাকাস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকরি করে বলে অভিযোগকারী জানান।
এ ব্যাপারে (২১ সেপ্টেম্বর রাতে) কথা হলে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম বলেন, অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীসহ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited