বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করে চলেছেনঃ নিখিল কুমার চাকমা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪৩ পিএম, ২০২৩-০৫-২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করে চলেছেনঃ নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন- বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে বলে দেশের উন্নয়ন অগ্রগতি দ্রুতগতিতে হচে্ছ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পর্যায়ক্রমে সোলার প্যানেলের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাবে। সোলার প্যানেলের জন্য কেউ কারোর কাছে টাকা পয়সা দিবেন না। রোববার সকালে বরকল উপজেলার সুবলং বাজারের সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা, সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পবিত্র চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, ১নং সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, সুবলং পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন আজকে সোলার হোম সিস্টেম বিতরণের মাধ্যমে তা বাস্তবায়ন করা হচে্ছ। বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার। এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে যাচে্ছ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে রাঙ্গামাটি আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সর্বস্তরের মানুষের কাছে আহবান জানান বক্তারা।

উল্লেখ্য বরকল উপজেলায় এবার ১ হাজার ৮০ পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেয়া হচে্ছ। এরমধ্যে সুবলং ইউনিয়নে ৩১১’টি বরকল সদর ইউনিয়নে ৩০৭’টি, বড় হরিণা ইউনিয়নে ২শ’টি,আইমাছড়া ইউনিয়নে ২শ’টি সোলার প্যানেল দেয়া হচে্ছ।

গতকাল রোববার বরকল ইউনিয়ন ও সুবলং ইউনিয়নের ৬১৮ পরিবারকে বিনামুল্যে সোলার প্যানেল বিতরণ করা হয় বলে জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা।

বিনামূল্যে সোলার প্যানেল পেয়ে খুশি স্থানীয়রা। আগামীতে পর্যায়ক্রমে সবার ঘরে ঘরে সোলার প্যানেল পৌছানোর অনুরোধ জানান এলাকাবাসী। অনুষ্ঠানে স্থানীয় সুবিধাভোগী জনসাধারণের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগ্রানে শ্লোগানে তারা অতিথিদের অর্ভ্যথনা জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রাণপ্রিয় নেতা ও অভিভাবকদের পেয়ে উচ্ছসিত নেতাকর্মীরা।

 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর