শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:১৭ পিএম, ২০২২-১০-০৬
থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী। নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি। পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংককে একটি সাদা টয়োটা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে বিবিসি জানিয়েছে, হামলাকারী সাবেক এই পুলিশ কর্মকর্তা মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন। বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে। থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে এক সেনার গুলিতে ২১ জন নিহত হন।
সূত্র: বিবিসি, ওয়াশিংটন পোস্ট
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited