শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১১ পিএম, ২০২৬-০৬-০১
ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে ফিরছেন কর্মজীবী মানুষ।
ফলে কয়েক দিন ধরে ফাঁকা থাকা নগরজীবনে আবারও ফিরছে ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য।
চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল।
এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ পেয়েছেন। এই দীর্ঘ বিরতি শেষে আজ থেকে লাখো কর্মকর্তা-কর্মচারী আবারও কর্মস্থলে ফিরছেন।
জানা গেছে, মূলত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদে টানা সাত দিনের দীর্ঘ ছুটি পান। ছুটি শেষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে।
এদিন থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এ ছাড়া ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আজ সকাল থেকে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে অধস্তন আদালত ও বিভিন্ন বিচারিক প্রতিষ্ঠানেও বিচারিক কার্যক্রম চালু হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক লেনদেনে ফিরবে।
দীর্ঘ ছুটি শেষে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। ফলে রাজধানীতে যানবাহনের চাপও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। গত দুই দিন ধরে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের চাপ ছিল লক্ষণীয়। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে গতকাল ফিরতি যাত্রীদের ভিড় দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এবার যাত্রাপথে বড় ধরনের ভোগান্তি হয়নি। সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল তুলনামূলক স্বাভাবিক।
নগর পরিকল্পনাবিদেরা বলছেন, ঈদের ছুটিতে ঢাকা কিছুটা ফাঁকা হলেও কর্মজীবী মানুষের ফিরে আসার মধ্য দিয়ে আবারও রাজধানীর স্বাভাবিক ছন্দ ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক কার্যক্রম ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো পূর্ণমাত্রায় চালু হওয়ার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited