শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০২:১৫ পিএম, ২০২৫-১১-০৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
শানিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি সরকারি কলেজ মাঠে শেষ হয়।
পরে কলেজ মাঠ থেকে প্রায় ৫শতাধিক নেতাকর্মী নিয়ে মন্ত্রী পাড়া এলাকায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় নেতাকর্মীরা।
রাঙামাটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. অলি আহাদ এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. শাকু, খোরশেদ আলম রাজু, এমদাদুল হক মানিক, সেলিম উদ্দিন, পুতুল, সাইফুল ইসলাম, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ অর্ণব, রাঙামাটি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোর্শেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. জাবেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহামুদুল হাসান জুয়েল, তাতিদলের সিনিয়র সহ সভাপতি মো. সগির, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল, কাউখালি ছাত্রদলের সভাপতি মোঃ তারেক আহমেদ, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিক ও যুবদল নেতা দুলাল মিয়া, সাবু ও জাহাঙ্গীর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র নেতারা রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ছাত্রদলের নেতাকর্মীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বক্তব্যে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশনায়ক তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন এটা ছাত্রদলের গর্ব। কেননা আমি আমার রাজনীতি শুরু করেছি ছাত্রদলের মাধ্যমে। আপনারা ধানের শীষের পক্ষে সর্বোচ্চ কাজ করে যান। আমরা ২৯৯নং আসনটি বেগম জিয়া ও তারেক রহমান কে উপহার দিতে চাই।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited