শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি : | ০১:৩০ পিএম, ২০২২-০৪-০৯
কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৯ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২), একই এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)। ওসি আবুল হাসিম বলেন, ট্রাক্টরচালক দুই হেলপার নিয়ে আশা ব্রিকফিল্ডের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে মোচাগাড়া দরিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ তারা তিনজন মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited