শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২১-০১-১১
বার বার শালিসী বৈঠকের পরও স্থানীয় মেম্বার ও সর্দার নাসির উদ্দিন সেলিম ও এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে মাহমুদাবাদ গ্রামের অসহায় বিধবা বৃদ্ধা রওশন আরার জায়গা দখল করে স্থানীয় তাজুল ইসলাম গং। বাঁধা দিতে গেলে তাঁর পুত্র দৈনিক আমাদের বাংলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানাসহ পরিবারের সকলকে হত্যার হুমকি প্রদান করে তারা।
এ ব্যাপারে এস এম মাসুদ রানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেন। জিডি নং ৫৮৯। জিডিতে ফেরদৌস আরা, স্বামী তাজুল ইসলাম, শাহজাহান ও শাহাদাত পিতা তাজুল ইসলামকে বিবাদী করা হয়। জিডির প্রেক্ষিতে এস আই সাজিব পরিদর্শনে গেলে তিনি ঘটনার সত্যতা পান। তিনি জায়গা দখল করে ঘর নির্মাণ তৎক্ষনাৎ বন্ধ করেন। এ ব্যাপারে সরেজমিনে খোঁজ নিলে দেখা যায় বাদীর পরিবার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কোন তোয়াক্কা না করে ঘর নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে জিডি তদন্ত কর্মকর্তা এসআই সাজিবের নিকট জানতে চাইলে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং তারা কাজ বন্ধ রেখেছে বলে জানান। তিনি বিষয়টি খোঁজ নিচ্ছেন বলেও জানান।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited