শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৪ পিএম, ২০২৬-০৯-০৮
দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়েছে, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে গোপনে ও নিরাপদে পুরস্কার নেওয়া যাবে। অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিতে র্যাবের হটলাইন নম্বর : ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করা যাবে।
এছাড়া, এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নিরাপদে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মো: সাঈদ হোসেন সাহিল: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক ...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী করিম হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের আকাশপথের রাষ্ট্রীয় বাহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited