শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২৬-১১-১৫
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরকারি স্কুল ও হোস্টেলের ৩৪ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন। শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং আবাসিক শিক্ষার পরিবেশকে আরও সহায়ক করতে সেনা জোনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) আলীকদম সেনা জোনের উদ্যোগে এ সহায়তা পাঠানো হয়। স্থানীয়ভাবে পরিচালিত ওই স্কুল ও হোস্টেলে বর্তমানে প্রাথমিক স্তরে ৩৪ জন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি আবাসিক সুবিধা গ্রহণ করছে।
জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সীমিত সামর্থ্যের মধ্যেই প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি রালাইপাড়ার কারবারি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনায় নিয়ে আলীকদম সেনা জোনের কাছে ত্রাণের আবেদন জানান। বিষয়টি মানবিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনা জোন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।
এ সহায়তার ফলে হোস্টেলে অবস্থানরত ৩৪ শিক্ষার্থীর দৈনন্দিন প্রয়োজন পূরণে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা থাকলেও এ ধরনের সহযোগিতা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
রালাইপাড়ার শিক্ষার্থীদের জন্য সেনা জোনের এ উদ্যোগকে দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেà...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited