শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৪৯ পিএম, ২০২৫-১১-২৪
যশোর ব্যুরো :
যশোরের অভয়নগর উপজেলায় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৪ নভেম্বর) ভোরে পায়রা ইউনিয়নের ফকিরহাট বাজারসংলগ্ন একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে জানালা ভেঙে ঢুকে লুটপাটের চেষ্টা করার সময় তাদের হাতে-নাতে ধরা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ভোররাতে কয়েকজন অপরিচিত ব্যক্তি বাড়ির আশপাশে ঘুরতে দেখে সন্দেহ হয় এলাকার লোকজনের। কিছুক্ষণ পর তারা চেতনানাশক স্প্রে ছিটিয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তিনজনকে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited