শিরোনাম
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : | ০৬:১৪ পিএম, ২০২৬-০৯-২৭
কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি জি-৩ রাইফেল, দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, বিস্ফোরক দ্রব্যসহ বিপুল পরিমাণ সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি।
আটক রোহিঙ্গারা হলেন- ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী ও ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক লেদা বাজার অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়।
বিজিবির দাবি, তল্লাশির সময় আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, বড় আকারের একটি দেশীয় একনলা বন্দুক, ছোট আকারের একটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন ও চার কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।’
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় হোসেনপুরস্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত
মামুনুর রশীদ সেলিম : : পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ভুজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.মনসুরকে নগরের পাহাড়তলী থানা এà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited