শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২২-০৯-২১
রাজধানীর উত্তরায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ মো. তরিকুল ইসলাম (৩৭) ও মো. আল আমিন (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। গ্রেফতারদের একজন মাত্র এক সপ্তাহ আগে মাদক মামলায় জামিন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ওসি জানান, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তরিক যশোর জেলার কোতোয়ালি থানার মৃত দলিল উদ্দিনের ছেলে এবং আল আমিন বাগেরহাট জেলার গোবিন্দপুর উপজেলার মো. ফরহাদ শেখের ছেলে। তরিক ও ফরহাদ পেশায় ড্রাইভার। ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকায় মাছ আনা নেওয়ার সময়ই মাদক ব্যবসায়ীর সঙ্গে তাদের পরিচয়। ড্রাইভিংয়ের আড়ালে ইয়াবা ব্যবসা করেন তরিকুল ও আল আমিন। এর আগে যাত্রাবাড়িতে ইয়াবা নিয়ে ধরা পড়েন তরিকুল। সেই মামলায় মাত্র এক সপ্তাহ আগে জামিনে বের হন তিনি। বের হয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন। তাদের উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান ওসি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited