বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাজপথে নামার প্রস্তুতি নিন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৩ পিএম, ২০২২-০৮-০২

রাজপথে নামার প্রস্তুতি নিন: ফখরুল

দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান।
ভোলায় পুলিশের গুলিতে দলীয় কর্মী আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে নেতাকর্মীরা হরতাল হরতাল বলে চিৎকার করলে মির্জা ফখরুল বলেন, আপনারা রাস্তা দখল করতে রাজি আছেন? রাস্তায় না নামলে কিছু হবে না, রাস্তা দখল করতে হবে। আপনারা সবাই রেডি হয়ে যান, তৈরি হন। আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে টেনে হিঁচড়ে নামাব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব- এটা হোক আজকে আমাদের শপথ। এ সময় কর্মীরা হরতাল, হরতাল শ্লোগান দিতে থাকলে তিনি বলেন, হরতাল দেওয়ার আগে আপনার রাস্তা দখল করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারকে আর কোনো সময় দেওয়া চলবে না। এখন আমাদের দাবি একটাই- একদফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। আসুন সেই এক দফা আদায়ের লক্ষ্যে, জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, জনগণের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠানোর লক্ষ্যে, আমাদের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন সুদূর ৮ হাজার মাইল দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা বিশ্বাস করি, তার সফল নেতৃত্বে এদেশের মানুষের আশা-আকাঙ্খা প্রতিফলিত হবে এবং দেশকে অবশ্যই অবশ্যই মুক্ত করতে সক্ষম হব। আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন বিক্ষোভ করবে উল্লেখ করে পরবর্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
ভোলার ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোলায় গত রোববার (৩১ জুলাই) পুলিশের গুলিতে আমাদের এক সহকর্মী নিহত হয়েছেন। যে ভোলা বঙ্গোপসাগরের উপকূলে এক শান্তিপ্রিয় একটি জেলা। আমরা কখনো শুনিনি সেখানে রক্ত ঝরেছে পুলিশের গুলিতে। সেই ভোলায় সম্পূর্ণ বিনা কারণে, বিনা উস্কানিতে জনগণের দাবি নিয়ে সমাবেশ চলছিল, সেখানে অতর্কিতে পুলিশ আক্রমণ করে। গুলি করে আব্দুর রহিমকে হত্যা করে। সোমবার (১ আগস্ট)  আমি গিয়েছিলাম আরেকজন সহকর্মী ভোলা ছাত্র দলের সভাপতি নুরুল আলমকে হাসপাতালে দেখতে…। তিনি  আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আব্দুর রহিমের মা সোমবার যখন মর্গ থেকে তার মরদেহ নিতে যান সেখানে বুকফাটা চিৎকার করতে করতে বলছিলেন, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। বাংলাদেশে এটা নতুন নয়। আমরা গত ১৪/১৫ বছরে সেটাই দেখছি। গুম হয়ে যাওয়া ইলিয়াস আলীর মেয়ে এখনো দরজায় দাঁড়িয়ে থাকে কখন তার বাবা বাসায় ফিরে আসবে। আমাদের ছেলে-মেয়েরা এখনো বলে আমি আবার বাবার সঙ্গে ঈদ করতে চাই। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের নেতা-কর্মীরা হাজিরা দিতে দিতে হয়রান হয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের চেহারা।
তিনি বলেন, আজকে দেখেন পুলিশ বাহিনী শুধু আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র যন্ত্রকে সম্পূর্ণ ব্যবহার করে একতরফা হত্যা-নির্যাতন করে চলেছে। আমরা এই বাংলাদেশের মানুষ এভাবে নিরব হয়ে বসে থাকতে পারি না। অতীত ঐতিহ্য স্মরণ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে নব্বইতে গর্জে উঠেছিল মানুষ, ৫২ সালে সালাম-বরকতের মধ্য দিয়ে গর্জে উঠেছিল, ৬৯-এ আসাদের শাহাদাতের মধ্য দিয়ে গর্জে উঠেছিল, আজকেও রহিমের শাহাদাতের মধ্য দিয়ে আমাদের সেইভাবে গর্জে উঠতে হবে।   আমাদেরকে দখল করে নিতে হবে রাস্তা-ঘাট। যারা আজকে জোর করে রাষ্ট্র দখল করে রেখেছে তাদের তখতে-তাউস থেকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, এবিএম মোশারফ হোসেন, মীর সরাফত আলী সপু, সাইফুল আলম নিরব, ইকবাল হোসেন শ্যামল, মহানগর বিএনপির ইশরাক হোসেন, ইউসুফ মৃধা, যুব দলের সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, মহিলা দলের নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, ওলামা দলের শাহ নেছারুল হক, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আবদুর রহিম, জাসাসের জাকির হোসেন রোকন, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

রিটেলেড নিউজ

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান)  দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে  ১২ই ফ...বিস্তারিত


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত


কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত


আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত


শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: