বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ নয় : এটিএম আজহারুল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩০ পিএম, ২০২৬-০২-১২

প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ নয় : এটিএম আজহারুল

রংপুর প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেছেন, প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ সেটা বলব না। কারণ গতকাল অনেকেই অনেক অঘটন ঘটানোর চেষ্টা করেছে। আমি ওসিকে বলার চেষ্টা করেছি কিন্তু রেসপন্স করেনি। তবে এখন পর্যন্ত আমি মনে করি, ভালো অবস্থাই আছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বদরগঞ্জ‌ পৌর শহরের বালুয়াভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, এটা তো ১৭ বছর পরেই ভোট। ১৫ বছর তো জেলেই ছিলাম। আর বাইরে তো অনেকেই ভোট দিতে পারেনি। এজন্য অত্যন্ত আনন্দিত-খুশি যে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আর পরিবেশগতভাবে এখন পর্যন্ত আমি আমার এলাকায় এমন কিছু দেখিনি। তবে কেবল ভোট শুরু হলো, বিকাল পর্যন্ত বোঝা যাবে, ভোটের পরিস্থিতি ভালো কিনা। তবে আমি যে রুমে ভোট দিলাম, সেখানে লাইট অপর্যাপ্ত। আমি ডিস্ট্রাকশন করেছি, আমার মতো লোকই তো সিলটা ঠিকমত মারতে পারছে না। এটা কেন অনিয়ম? আমি বলেছি, এটা আমার অভিযোগ থাকল, ইমিডিয়েটলি তাদের লাইটের ব্যবস্থা করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ পুরো বলব না।  আমাদের দেশের ভোট তো অনেক সমস্যাগ্রস্ত। সেই হিসেবে ১৭ বছর পর একটা প্র্যাকটিস, সে প্র্যাকটিসটা শুরুতে হয়তো অনেক কিছু হতে পারে। এজন্য আমি মনে করি সার্বিকভাবে এখন পর্যন্ত, ভোট দেওয়া পর্যন্ত ভালোই মনে হচ্ছে। এটিএম আজহারুল ইসলাম বলেন, জয়ের ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী। কারণ জনগণের যে রেসপন্স পেয়েছি, তাতে যদি অন্য কোনো অঘটন না ঘটে, স্বাভাবিকভাবে মানুষ যদি ভোট দিতে পারে, কাউন্ট ঠিকমতো হয়, তবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ। সারাদেশে যে অবস্থা ভোটের, সেটা কি সুষ্ঠু আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে আমি আসার আগ পর্যন্ত যা খবর পেয়েছি, আমার মনে করছি যে মোটামুটি সার্বিকভাবে এখনও সুষ্ঠু আছে। বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে ৩ হাজার ১১৬ জন ভোটার। এই আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল (লাঙ্গল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর