শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২৬-০৯-০৯
মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited