বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার বন্ধের পথে আনোয়ারার ডিএপি সার কারখানা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪০ পিএম, ২০২৬-০৪-০৭

এবার বন্ধের পথে আনোয়ারার ডিএপি সার কারখানা

 আনোয়ারা প্রতিনিধি :
গ্যাস সংকটে ইতোমধ্যে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারার দুটি বড় সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) । ফলে এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন বন্ধের ঝুঁকিতে পড়েছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে সিইউএফএল ও কাফকো চালু না হলে অ্যামোনিয়া পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ডিএপিএফসিএলের উৎপাদনও বন্ধ হয়ে যাবে।
জানা গেছে, কৃষিতে সুষম সারের ব্যবহার নিশ্চিত করা ও যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস) বাড়তি চাহিদা মেটাতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠা করা হয়।
চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় প্রতিদিন ৮০০ টন করে ডিএপি সার উৎপাদনক্ষম দুটি পৃথক ইউনিট—ডিএপি–১ ও ডিএপি–২—নির্মাণ করা হয়। নির্মাণ শেষে ২০০৬ সালে কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। তবে বর্তমানে কারখানাটিতে দৈনিক ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হচ্ছে।
ডিএপিএফসিএল সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকেই কারখানাটি পার্শ্ববর্তী দুটি সার কারখানা—সিইউএফএল ও কাফকো—থেকে পাওয়া অ্যামোনিয়ার ওপর নির্ভর করে উৎপাদন চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কারখানা দুটি বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 
এ অবস্থায় মজুত রাখা অ্যামোনিয়াও দ্রুত শেষ হয়ে আসছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে ডিএপিএফসিএলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, ‘আমাদের কারখানায় অন্যান্য সার কারখানার মতো বেশি গ্যাসের প্রয়োজন হয় না। আবাসিক এলাকার মতো স্বল্প গ্যাসেই কারখানা চালু রাখা যায়। তবে ইউরিয়া 
উৎপাদনের জন্য সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া না পেলে আগামী সপ্তাহ থেকেই উৎপাদন বন্ধ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারখানার অনেক যন্ত্রপাতির মেয়াদ শেষ হয়ে গেছে। জনবলেরও ঘাটতি রয়েছে। ফলে প্রতিষ্ঠাকালীন সময়ের তুলনায় উৎপাদন ক্ষমতা কমে এসেছে।’

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর