বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রথমবারের মতো খুলনার নিরাপদ ও বিষমুক্ত সবজি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে

খুলনা প্রতিনিধি :    |    ০৫:৪০ পিএম, ২০২১-০৫-২২

 প্রথমবারের মতো খুলনার নিরাপদ ও বিষমুক্ত সবজি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে

 


 প্রথমবারের মত খুলনার নিরাপদ ও বিষমুক্ত সবজি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।  শুক্রবার প্রথম চালানে এক মেট্রিক টন পটল, কচুর লতি, কাঁচকলা এবং পেঁপে এনএইচবি ট্রেডার্স এবং আরআর এন্টারপ্রাইজের মাধ্যমে ইতালি পাঠানো হয়েছে। বেসরকারি সংস্থা বিএফভিএপিইএ, উত্তরণ ও সলিডারিডাড’র মাধ্যমে এলাকার ১১ হাজার ৩৩৮ জন কৃষকের জমিতে ফ্রেমন ট্রাপ, হলুদ ফাঁদসহ বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করা হয়েছে। বিষমুক্ত এসব সবজি পাঠানো হচ্ছে বিদেশে। নিজেদের কষ্টে অর্জিত সবজি বিদেশে রফতানি হওয়ায় খুশি এ অঞ্চলের কৃষকরা। তারা বলছেন-এভাবে বিদেশে সবজি রফতানি করা গেলে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তারা। সবজি বিদেশে রফতানিকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। এ বছর ডুমুরিয়া থেকে সবজি রফতানির লক্ষ্যমাত্রা ১২০ মেট্রিকটন ধার্য্য করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
জানা গেছে, এনএইচবি করপোরেশন ও আরআর এন্টারপ্রাইজ নামের দু’টি রফতানিকারক প্রতিষ্ঠান এসব সবজি রফতানি করছে। এনআইচবি করপোরেশন ইতালি এবং আরআর এন্টারপ্রাইজ ইংল্যান্ডে সবজি রফতানি করবে। সফল প্রকল্পের আওতায় খুলনা ও যশোরে প্রায় দেড় লাখ কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। সেই সবজি প্রক্রিয়াকরণের জন্য ডাচ সরকারের আর্থিক সহায়তায় ডুমুরিয়ায় ভিলেজ সুপার মার্কেট প্রতিষ্ঠা করা হয়েছে।  বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় খুলনার ডুমুরিয়ায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে চালু করা হয় অত্যাধুনিক ভিলেজ মার্কেট। এলাকার তৃণমূল কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরাসরি কৃষিপণ্য ক্রয় করা হয় এখানে। সেখান থেকে এ বছর ১২০ মেট্রিক টন সবজি রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার অংশ হিসেবে শস্যভান্ডার খ্যাত ডুমুরিয়ার উৎপাদিত তরতাজা শাক-সবজির প্রথম চালান শুক্রবার পাঠানো হলো।
এর আগে শুক্রবার বেলা ১১টায় উপজেলার টিপনা ভিলেজ সুপার মার্কেটে বিদেশে প্রথম সবজি রফতানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) শীর্ষক নিরাপদ ও বিষমুক্ত সবজি রফতানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশে সবজি রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
খুলনা জেলা প্রশাসক বলেন, সবজির ভরা মওসুমে সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে কৃষকের কষ্টে অর্জিত ফসল ক্ষেতেই নষ্ট হয়। এসব দিক বিবেচনা করে সবজি চাষ লাভজনক করে তুলতে কৃষি বিভাগের সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক ও সফল প্রকল্পের মাধ্যমে বিদেশে সবজি রফতানির উদ্যোগ নিয়েছে। চলতি মওসুমে ১ হাজার কেজি পটল, লাউ, কচুমুখী, কচুর লতি, চাল কুমড়া, পেঁপে, ঝিঙে ও ধুন্দল রফতানি করা হচ্ছে।
কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, সবজি রফতানি করলে একদিকে যেমন সরকারের আয় বাড়বে, অন্যদিকে কৃষি হবে সমৃদ্ধ। দেশের সীমানা পেরিয়ে এই প্রথম উৎপাদিত সবজি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রফতানি করা হচ্ছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, খুলনা থেকে প্রথমবারের মতো সবজি যাচ্ছে ইউরোপে। শস্যভান্ডার খ্যাত ডুমুরিয়ার সবজি রফতানিকারকদের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াজাত করার পর রফতানি করা হয়েছে। ভিলেজ সুপার মার্কেট থেকে ট্রাকে করে এক মেট্রিক টন সবজি প্রথমে ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে প্লেনে সরাসরি ইতালিতে যাবে। প্রথম চালানটি ইতালিতে যাচ্ছে। পরে ইউরোপের অন্যান্য দেশেও যাবে। তিনি জানান, সবজি রফতানিতে সার্বিক সহযোগিতা করছে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর আর্থিক সহায়তা দিচ্ছে সফল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর