বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৫৫ এএম, ২০২১-১১-১৮

নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

 

নির্বাচনে সংঘাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না। সাম্প্রতিক যুক্তরাজ্য ও ফ্রান্স নিয়ে বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো রকম প্রাণহানি হোক আমরা কখনো এটা চাই না।  এটা হওয়া উচিত না। যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে সেখানে ব্যবস্থা অবশ্যই আমরা নেবো, নিচ্ছি। ’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা, কোন নির্বাচনে কবে না হয়েছে। সেটা হলো বাস্তব। তবে এটা ঠিক এবারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা হোক আমরা চাই না। ’‘এই যে মানে একটা হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে গিয়ে এটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। ’ দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মুশকিল হচ্ছে এখানে আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি। কিন্তু সেখানে মেম্বারদেরও নির্বাচন হয়। সেটাতে তো কোনো প্রতীক থাকে না। ’ ‘আপনারা যদি ঘটনাগুলো দেখেন মেম্বারদের মধ্যেও গোলমাল। তাদের মধ্যেও মারামারি কাটাকাটি। শুধু যে চেয়ারম্যানে প্রতীক দিচ্ছে বলে সংঘাত হচ্ছে তা কিন্তু না। আবার তৃণমূলে নমিনেশন একজনকে দেওয়া হচ্ছে, আরও অনেকের আকাঙ্খা থাকে তারাও (নির্বাচনে) যাচ্ছে। ’ অন্য দলগুলো চালাকি করে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন তো সবাই করছে। আমরা যেমন আওয়ামী লীগের নামে করছি, বিএনপি নাম ছাড়া করছে। অন্যান্য দলও করছে। করছে না তা কিন্তু না। কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা দল নিয়ে করবে না। ’ ‘সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই, এটা আমি বলবো। ভালোই চালাকি তারা করে নিয়েছে। নির্বাচনও করছে, মারামারিও করছে আবার উস্কায়ে দিচ্ছে, আবার আমাদের বিদ্রোহীকে সমর্থন দিয়ে সেখানে মারামারি বাধিয়ে দিচ্ছে। এটাতো হচ্ছে। কাজেই সেটাও খোঁজ করেন এই হানাহানিগুলো কোথায় হচ্ছে। ’ আওয়ামী লীগের কেউ সংঘাত করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার দলে যেগুলো হবে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। শুধু ব্যবস্থা না, আমরা যাকে নমিশন দিয়েছি তার বাইরে যারা নির্বাচন করেছে যতই ভালো প্রার্থী হোক আমরা কিন্তু বিদ্রোহীদের নমিনেশন দেইনি। ’ তিনি বলেন, ‘আমার দলে কোন নেতৃত্ব সেটা ইউনিয়ন পর্যায়ে হোক বা ওয়ার্ড  পর্যায়েই হোক, উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, যারাই দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। কিন্তু এর বাইরে যারা এ ধরনের হানাহানি করলো তাদের ব্যাপারে... যেহেতু তারা দলীয় নমিশনে করেনি তাই তাদের নামটা আসছে না। ’


 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর