বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

এক হোটেলেই পুরো আসর, নেই বাড়তি ভ্রমণের ঝক্কি

স্পোর্টস ডেস্ক :    |    ১২:০৯ পিএম, ২০২২-০৭-২৭

এক হোটেলেই পুরো আসর, নেই বাড়তি ভ্রমণের ঝক্কি

ফুটবল বিশ্বকাপের আগের সব আসরের চেয়ে ব্যতিক্রম হতে চলেছে এবারের কাতার বিশ্বকাপ। অন্তত অংশগ্রহণকারী দলগুলোর জন্য অপেক্ষা করছে পুরোপুরি নতুন অভিজ্ঞতা। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের পুরো আসর এক হোটেলে কাটিয়ে দেবে দলগুলো।

মঙ্গলবার ফিফার আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এবারের বিশ্বকাপে দলগুলোকে বাড়তি ভ্রমণের ঝক্কি পোহাতে হবে না। বিশ্বকাপের সব খেলা কাতারের রাজধানী শহর দোহাভিত্তিক হওয়ায় একটি নির্দিষ্ট হোটেলকেই নিজেদের বেজ ক্যাম্প বানিয়ে নিতে পারবে প্রতিটি দল।

বিশ্বকাপ শুরুর অন্তত পাঁচদিন আগে নিজেদের জন্য নির্ধারিত হোটেলে চেকইন করতে হবে সব দলকে। এরপর সেই হোটেলে থেকেই ম্যাচ খেলা কিংবা অনুশীলনের মাঠে যেতে পারবে তারা। সবমিলিয়ে কমপক্ষে ১৫ থেকে সর্বোচ্চ ৩৩ দিন এই বেজ ক্যাম্পে থাকতে হবে একেক দলকে।

ব্যতিক্রমী এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্বকাপের ২৪টি দল দোহায় ১০ কিলোমিটারের মধ্যেই অবস্থান করবে। যার সুবাদে একে অপরের সঙ্গে জানাশোনা ও কথাবার্তা বলার সুযোগ থাকবে বেশি। এছাড়া ম্যাচ ও অনুশীলনের ক্লান্তি কাটিয়ে ওঠার সময়ও পাওয়া যাবে বেশি।

পুরো বিশ্বকাপে কোনো দলকে লোকাল ফ্লাইটে চড়তে হবে না। ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ মনে করেন, এতে টুর্নামেন্টের সময় খেলোয়াড়রা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন এবং টুর্নামেন্টের উন্মাদনা তাতে আরও বাড়বে।

এছাড়া ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকাও সাধুবাদ জানিয়েছেন এ সিদ্ধান্তকে। তার মতে, সব দল একে অপরের কাছাকাছি অবস্থান করায় নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে এবং দর্শকরাও অন্য দেশের সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে বেশি বেশি জানতে পারবে।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর