বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বস্তায় লেখা ক্যালসিয়াম কার্বোনেট, ভেতরে দুধ ও ডেক্সট্রোজ!

কোটি টাকা রাজস্ব ফাঁকি

নুর মোহাম্মদ, ব্যুরো প্রধান :    |    ০৭:৪৮ পিএম, ২০২৩-০৯-২০

বস্তায় লেখা ক্যালসিয়াম কার্বোনেট, ভেতরে দুধ ও ডেক্সট্রোজ!

ক্যালসিয়াম কার্বোনেট ঘোষণায় আমদানি করা চার কনটেইনারের একটি চালানে ২ হাজার ৮০০ বস্তায় ২৮ টন গুঁড়োদুধ এবং ৪০ টন ডেক্সট্রোজ পাওয়া গেছে। এ চালানে কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের দিয়ে ঢাকার পুরানা পল্টনের জিওয়াই ট্রেড প্রা. লিমিটেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে চালানটি এসেছে চীন থেকে। ৩ হাজার ২১৯ বস্তা ক্যালসিয়াম কার্বোনেট (আনকোটেড) ঘোষণায় আনা চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আসাদগঞ্জের ৯৫২ ওসমান মঞ্জিলের সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সটেনডেড ইউনাইটেড এজেন্সিস লিমিটেড।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  
তিনি জানান, চালানটি খালাসের লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সিস্টেমে (অ্যাসাইকুডা ওয়ার্ল্ড) বিল অব এন্ট্রি দাখিল করা হয়েছিল। কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে পণ্যচালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানির প্রাথমিক ধারণা পায়। এরপর ১৮ সেপ্টেম্বর চালানটি যাতে খালাস নিতে না পারে সে লক্ষ্যে সিস্টেমে লক করে দেওয়া হয়।  
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কনটেইনার চারটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ঘোষিত পণ্যের মতো একই প্রকৃতি ও একই প্রিন্টের বস্তায় প্রায় ২ হাজার ৮০০ বস্তা ভিন্ন বস্তু পাওয়া যায়। যদিও সব বস্তায় ইংরেজিতে ক্যালসিয়াম কার্বোনেট (আনকোটেড) লেখা ছিল। ধারণা করা হচ্ছে ২ হাজার ৮০০ বস্তায় প্রায় ২৮ টন গুঁড়োদুধ এবং ৪০ টন ডেক্সট্রোজ রয়েছে।  
তিনি জানান, পণ্যগুলো মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে। এতে সরকারের ১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা হয়েছে। পণ্যের সঠিকতা ও খাবার উপযোগিতা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা রাসায়নিক পরীক্ষায় পাঠানোর প্রক্রিয়া চলছে।  
এ ঘটনায় কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের নির্দেশে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ডেপুটি কমিশনার মো. সাইফুল হক। 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর