বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের বইমেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়, নববর্ষ ঘিরে আরও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা

মোঃ শাহ্ জালাল :    |    ০৩:২৪ পিএম, ২০২৬-০৪-০৭

চট্টগ্রামের বইমেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়, নববর্ষ ঘিরে আরও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা

চট্টগ্রামে শুরু হওয়া স্বাধীনতা বইমেলা ২০২৬ এখন পুরোদমে চলছে। নগরীর কাজীর দেউড়ি এলাকায় এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত এ মেলায় দিন দিন বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। বইপ্রেমীদের পদচারণায় মেলাপ্রাঙ্গণ পরিণত হয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।
৩১ মার্চ শুরু হওয়া এই বইমেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় আগের তুলনায় পাঠক ও লেখকদের অংশগ্রহণ বেড়েছে, যা মেলার সামগ্রিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের কম লক্ষ্য করা গেলেও ছুটির দিনগুলোতে উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষ, শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতিই বেশি। সামনে বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) উপলক্ষে মেলায় ভিড় আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
বই মেলাকে কেন্দ্র করে প্রতিদিনই থাকছে নানা আয়োজন। কবিতা ও ছড়া উৎসব, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন, লেখক-আড্ডা এবং আলোচনা সভা মেলাকে করে তুলেছে আরও আকর্ষণীয়। 
এবারের মেলায় মোট ১২৯টি স্টল বসেছে, যেখানে অংশ নিচ্ছে প্রায় ১১২টি প্রকাশনা সংস্থা। নতুন বইয়ের সমাহার ও বৈচিত্র্যময় আয়োজন পাঠকদের আগ্রহ বাড়াচ্ছে।
তবে মেলার শুরুতে কিছুটা অগোছালো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উদ্বোধনের আগে কয়েকটি স্টল পুরোপুরি প্রস্তুত না থাকা এবং স্টল বরাদ্দ পেতে বিলম্ব হওয়ায় কিছু প্রকাশকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, এই বইমেলার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রেখে বইপাঠে আগ্রহী করে তোলা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা।
সব মিলিয়ে চট্টগ্রামের বইমেলা এখন শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে এক প্রাণের উৎসব—যেখানে বই, সংস্কৃতি ও মানুষের মিলনে তৈরি হচ্ছে এক অনন্য পরিবেশ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর