শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৯ পিএম, ২০২৪-০৮-১৫
চলতি বছরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আজ বৃহস্পতিবার আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া পরীক্ষার নতুন এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, স্থগিত হওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। নতুন সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
অন্ত:বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্যোগী হয় স্ব স্ব শিক্ষা বোর্ড। গত ১৩ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের স্থগিত হওয়ার এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেবাস ও মানবন্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গত ৩০ জুন সিলেট বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited