বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৫

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৫:৪৬ পিএম, ২০২০-১১-১৬

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা  নিহত ১ আহত ৫

 

 

 

পঞ্চগড়ে পুলিশের পিকআপ ভ্যান, পিকআপ, মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে চতুর্মুখী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার মনোয়ার হোসেন (৩৮) নিহত হয়। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তিকরা হয়েছে। ১৬ নভেম্বর (সোমবার) দুপুর ২টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের  পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মনোয়ার হোসেন মেহেরপুরের ভোমদহ উপজেলার জোড়পুকুড়িয়া ইউনিয়নের গাংনী এলাকার মৃত মোকাদ্দেস বিশ্বাসের ছেলে। পুলিশ পিক আপ ড্রাইভার, অন্য পিক আপের ড্রাইভার, হেলপার এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় বোদা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়দানদিঘী হাইওয়ের পুলিশ ফাঁড়ির সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা জেলা পুলিশের একটি পিকআপের সাথে পঞ্চগড়গামী ওই ট্রাকসহ, দুই মোটর সাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে ট্রাকের চালক মনোয়ার নিহত হয়।
এসময় পুলিশ ভ্যানে থাকা ২ পুলিশ সদস্য, পিকআপ চালক, মোটরসাইকেল আরোহীসহ কমপক্ষে ৫ জন আহত হয়।পরে স্থানীয়ারা তাদেরকে গুরুতর আহত অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তাদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷আহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান জগিগঞ্জ এলাকার সফিউল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৪০), বোদা উপজেলার ময়দান দীঘি ঝাকুয়া পাড়া এলাকার সজর আলী ছেলে ফজলুর রহমান (৪৫), একই এলাকার জফিউদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৭), পুলিশ সদস্য মোরশেদ (৩৮) ও এরশাদ হোসেন (৩৫)। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আলমগীর হোসেন পুলিশ পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মনোয়ার হোসেনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর